বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষর করেন। এতে বলা হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করা হলো। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বার্ধক্যজনিত নানা জটিলতায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।