লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার হতে পারেন। তার অনুমান অনুযায়ী, শুরুর দিকে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ ও মুন্নি সাহার নাম থাকতে পারে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পরে আরেকটি পোস্টে তিনি আরও কয়েকজনের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী জি মামুন ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর পুনঃতদন্তের দাবি ওঠে। গত ২৪ ডিসেম্বর সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।
সাক্ষ্যগ্রহণে নিহতদের পরিবার, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য, সাবেক ও বর্তমান বিডিআর-বিজিবি সদস্য, কারাবন্দি ব্যক্তি এবং তিনজন সাংবাদিক অংশ নেন।
তদন্ত কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর গ্রেপ্তার প্রসঙ্গে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন