হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

রাত ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৬ মিনিট পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চিকিৎসকদলের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এরপর রাত ৯টা ২ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনিও চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন।

সর্বশেষ রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিন বাহিনী প্রধানের এ সৌজন্য সাক্ষাৎকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ও মানবিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।