বরগুনার আমতলী উপজেলায় সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচির আওতায় অনুদান হিসেবে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বরগুনার আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বরগুনা জেলা প্রশাসক মিস তাছলিমা আক্তার এসব অনুদান প্রদান করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রকল্প পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই জন ভিক্ষুককে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকার মুদি মনোহারি মালামাল কিনে দেওয়া হয়।
এছাড়া পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় মোট ০৯ জনকে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে—যার মধ্যে ৫০ হাজার টাকা চার জনকে এবং ৪০ হাজার টাকা পাঁচ জনকে দেওয়া হয়।



মন্তব্য করুন