গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। পরপর দুই দফা ভূকম্পনে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার রেশ গভীর রাত পর্যন্ত ছিল।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। এর মাত্র ৫ মিনিট পর দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। পরের ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

সময়ক্রম অনুযায়ী, মধ্যরাত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়।

এই দুটি ভূকম্পনের প্রায় এক ঘণ্টা পর, অর্থাৎ রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

সিলেটে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা প্রাকৃতিক ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলছেন।