রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এবার সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে এই ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ডিএমপি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি।
প্রকাশিত ছবির ব্যক্তি সম্পর্কে কোনো প্রকার তথ্য বা সন্ধান পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানের জন্য দুটি মোবাইল নম্বর এবং ৯৯৯-এর মাধ্যমে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সন্ধানদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। এছাড়া হামলাকারীকে শনাক্তে সাহায্যকারীকে উপযুক্ত পুরস্কারও প্রদান করা হবে। (যোগাযোগ: ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২)।



মন্তব্য করুন