—
গোয়েন্দা পুলিশের (ডিবি) কিছু নির্দিষ্ট প্রশ্নের সদুত্তর দিতে না পারায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক আনিস আলমগীরকে রোববার রাতে ধানমন্ডি এলাকা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে এই সাংবাদিক উত্তর দিতে পারেননি। এ কারণেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক আনিস আলমগীর নিজে গণমাধ্যমকে জানান, তাকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার (জিম) থেকে নিয়ে আসা হয়।

ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, তাদের প্রধান (ডিবি প্রধান শফিকুল ইসলাম) তার সঙ্গে কথা বলবেন।