উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার, ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়।
ওসমান হাদি গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত। গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্থানান্তর করা হলো।



মন্তব্য করুন