মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশের প্রধান প্রধান রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাষণটি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে।
বিজয় দিবসের তাৎপর্য ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন