শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী একেএম এনামুল হক শামীম।
মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার হাচান আলী মাদবর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওহাব বেপারী, হাজি খবিরুজ্জামান বাচ্চু, জহির সিকদার, নাজমা সিকদার, শহিদুল ইসলাম বাবু, হাসানুজ্জামান, আলাউদ্দিন, শাহ আলম চকিদার, নরুল ইসলাম ঢালী, মোকবুল মোল্যা, এ্যাড সেকেন্দার।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল শামীম বলেন, আমি নড়িয়া-সখিপুরের জনগণকে ঐক্যবদ্ধ করে সকলকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই। আমরা নদীভাঙ্গা মানুষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে ভোট দিয়ে আপনারা যদি বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন, তাহলে আপনাদের আমাদের বেড়িবাঁধ হবে, পদ্মাসেতুসহ সার্বিক উন্নয়ন সম্ভব হবে। বিএনপি জামাতকে ভোট দিলে এ দেশের উন্নয়ন ব্যহত হবে। এজন্য বিএনপি জামাতকে ভোট না দিয়ে আ’লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এ সময় শাহ আলম মাস্টার, এম এ হক, জুলহাস বেপারী, শের আলী মাদবর, আনোয়ার, মোস্তফা সিকদার, জাফর শেখ, জলিল শেখ, রফিক হাওলাদার কামাল মৃধা, দোলোয়ার আকন্দ, কবির উজ্জামান, হুমায়ন খালাসি, সিরাজ বেপারী, আজিজুল মৃধা, সাইদ বেপারী, হানিফ মৃধাসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।