শরীয়তপুরের জাজিরা উপজেলায় শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দূর্বাডাঙ্গা বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
জাজিরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইকবাল হোসেন অপুর ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ফাহাদ হোসেন তপু।
ঢাকা মহানগর সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বাবুর পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ বর্ষণ, গাজীপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সরােয়ার জাহান মামুন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শামীম আল মামুন, ছাত্রলীগ নেতা রাসেল খান, মো. রাকিব বেপারী, নাজমুল ইসলাম নিপু, নয়ন মন্ডল, সৈয়দ আদনান শান্ত, হাসিব আহমেদ সাব্বির, বাপ্পী খান, সুমন খান, জাজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ রহমান হাওলাদার, জাজিরা থানা যুবলীগ নেতা মুজাফ্ফর হোসেন ঝলক, মোবারক বেপারী, চুন্নু হাওলাদার, ইউপি সদস্য ইমাম বাদশা, জাজিরা উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন খালাসী, জাজিরা পৌরসভা ছাত্রলীগ নেতা আক্তার ঢালী, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ রুবেল মাদবর, বিএম তুষার, শ্রমিকলীগ নেতা মুকুল, যুবলীগ নেতা নাসির প্রমূখ।



মন্তব্য করুন