শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে ৩ যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত আশরাফুল উলূম কওমিয়া মাদরাসা রক্ষার আবেদন নিয়ে আলেম সমাজ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সাথে মঙ্গলবার সকাল ১১টায় তার বাস ভবনে সাক্ষাৎ করেছেন। সাংসদ ইকবাল হোসেন অপু মাদরাসা রক্ষার স্বার্থে জেলা প্রশাসনের সাথে আলাপ করার কথা বলে আশ্বস্ত করেছেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, মাদরাসার পরিচালক ও শরীয়তপুর ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, শরীয়তপুর ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা খন্দকার শহিদুল্লাহ, বুড়িরহাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাব্বির আহমেদ, বেফাকের জেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন কাসেমী, মান্ডা হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম মুসলিম উদ্দিন, মাওলানা জহিরুল ইমলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইদ্রিস কাসেমী, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মাহাদী হাসান সিরাজী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ছাদেক বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত আলেম সমাজ অভিযোগ করে বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত মাদরাসা ভেঙ্গে ফেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করেছেন। দ্রুত মাদরাসা সরিয়ে নিতে নানা ভাবে চাপ সৃষ্টি করছে। গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। মাহফিলে প্রচার মাইক ও অটোবাইক জব্দ করা হয়। মাহফিল চলাকালে পুলিশ মাইক বন্ধ করে দেয়। পরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ওয়াজ পরিচালনা করা হয়। সর্বশেষ ৩ যুগের পুরনো মাদরাসা রক্ষার জন্য সাংসদের হস্তক্ষেপ কামনা করেন তারা। সাংসদ ইকবাল হোসেন অপু এমপি মাদরাসা রক্ষার জন্য জেলা প্রশাসনের সাথে আলোচনা করবেন বলে আলেম সমাজকে আশ্বস্থ করেছেন। তিনি আরও বলেন পৃথিবীর কোন দেশেই আল্লাহর ঘর মসজিদ ও রাসুলের ঘর মাদরাসা ভেঙ্গে ফেলার নজির নাই। এই মাদরাসাও রক্ষা হবে।



মন্তব্য করুন