ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে ২য় বারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। ২ মার্চ সোমবার সকাল ৯ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের করে জেলা প্রশাসকের কর্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জাহিদ হাসানের সভাপতিত্বে ও জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, সিভিল সার্জন ডাঃ এস.এম আব্দুল্লাহ্ আল্ মুরাদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কতোয়াল।
আরো উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, স্কুল কলেজের শিক্ষার্থীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথি কাজী আবু তাহের বলেন, ১৮ বছর হলে অটোমেটিক ভোটার হয়ে যাবে। ভোট দেয়ার যে দায়িত্ব বোধ এই দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যই হচ্ছে আজকের ভোটার দিবস। ভোট দিয়ে দেশ গড়ার অংশ নিতে হবে। বাঙালির ভোটের উৎসবকে ধরে রাখতে হবে। মানুষকে তার ভোট সম্পর্কে সচেতন করতে হবে। সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস। তা বলা হয়েছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের সকল উন্নয়ন কাজে অংশ গ্রহণ করাটাই হচ্ছে নাগরিক দায়িত্ব। অনেকে ভোট না দিয়ে সমালোচনা করে। আমি তাদের বলি আগে নিজের ভোট দিতে হবে। তারপরে সমালোচনা করতে হবে। এই ভোটার দিবস সফল হোক স্বার্থক হোক, এই কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে, এ বছর যারা নতুন ভোটার হয়েছেন, এমন ১০ জনকে জেলা প্রশাসক ভোটার ল্যামিনেটিং কার্ড তাদের হাতে তুলে দেন।