শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব নাহিম রাজ্জাক দুই দিনের সফরে তার নির্বাচনী এলাকায় আসছেন। ৪ মার্চ বুধবার (আজ) সকাল ৬ টায় তিনি তার বাসভবন থেকে সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করবেন। সকাল ৭ টা ৩০ মিনিটে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। সকাল ৯ টায় কাঠালবাড়ী ঘাট হয়ে ভেদরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০ টায় ভেদরগঞ্জে অবস্থান করে ভেদরগঞ্জ উপজেলা ও ভেদরগঞ্জ পৌরসভার সকল উন্নয়ন কাজের পরিদর্শণ করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ৪ টায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভেদরগঞ্জ উপজেলায় আব্দুর রাজ্জাক ভলিবল ও নাহিম রাজ্জাক ব্যাটমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকাল ৬ টায় উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা পরিষদ এর সাধারণ সভায় যোগদান করবেন। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় যোগদন করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ৩ টায় মুজিববর্ষ উপলক্ষ্যে আব্দুর রাজ্জাক ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৫ টায় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহকারী সংগঠনের যৌথ বর্ধিত সভায় যোগ দেবেন। রাত ৮ টায় কাঠালবাড়ীর উদ্দেশ্যে ডামুড্যা ত্যাগ করবেন। রাত ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। সবশেষে রাত ১১ টায় মাওয়া উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



মন্তব্য করুন