“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫-ই মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগমসহ এ সময় আরও উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, মহিলা সংস্থার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে নারী এখন কোন দিক দিয়েই পিছিয়ে নেই। নারীদের পিছিয়ে রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি বাংলাদেশের নারীদের সবক্ষেত্রে পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।



মন্তব্য করুন