৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব ও জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শরীয়তপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানে সর্বমোট রুজুকৃত মামলা- ৩৯ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৭৮ জন, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ১৩ হাজার ৪০০ টাকা এবং সর্বমোট- ১ কেজি ১১০ গ্রাম গাজা, ১ হাজার ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।



মন্তব্য করুন