শরীয়তপুর শিশু সদনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ সকাল ১০ টায় সরকারি শিশু পরিবার (বালক) মাঠ প্রাঙ্গণে শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তারপর সবাইকে সাথে নিয়ে মাঠের ভিতর জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলণ, শান্তির পায়রা অবমুক্ত করন এবং পায়রা অবমুক্ত’র পর বালকদের মনোমুগ্ধকর সালাম গ্রহণ করেন সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, ডাঃ নাজিয়া নাজনীন, প্যানেল মেয়র হোসেন আলমগীর মৃধা ও যুবলীগ নেতা নুহুন মাদবর প্রমূখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, তোমরা নিজেরাই নিজেদেরকে গড়ে তুলবে, তাহলেই তোমরা মানুষের মত মানুষ হতে পারবে। এছাড়াও জেলা প্রশাসক আবু তাহের প্রত্যেক ছেলেকে উপদেশ মুলক কথা বার্তা বলেন, যেমন তোমরা এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করে, তোমাদের ভবিষ্যৎকে উজ্জল করবে। স্যারদের আদেশ মেনে চলবে, গুরুজনদের সম্মান করবে, তাহলেই তোমরা প্রকৃত মানুষের মত মানুষ হতে পারবে।
এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন সব সময় শিশু পরিবারের সবাইকে সাহায্য করবে। শিশু পরিবারের বালকদের দক্ষ করে মনব সম্পদে পরিণত করতে হবে।
সব শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: কামাল হোসেন বলেন, আমাদের শরীয়াতপুরের শিশু পরিবারের বালকেরা ঢাকা থেকে জাতীয় ভাবে তিনটি পরস্কার পেয়েছেন। আমাদের এই শিশু পরিবারের চার জন ছাত্র জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তিনি সকলের সার্বিক সু-স্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।



মন্তব্য করুন