“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর শরীয়তপুরের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মানুন-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পাট অধিদপ্তর শরীয়তপুরের পাট উন্ননয় কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী প্রমুখ।
বক্তারা পাটের ব্যাগসহ নানাবিধ ব্যবহার নিশ্চিত করে পাট শিল্পকে অধিক সমুন্নত করতে সকলের প্রতি আহবান জানান।



মন্তব্য করুন