“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো শরীয়তপুরে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২০’ পালিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা ১৫ মিনিটে দিবসটি পালন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন উল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব রহমান শেখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন