শরীয়তপুর জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবি পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক এবিএম নেয়ামত উল্লাহ স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উজ্জল মকদম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম অনিক।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- মিলন হালদার, সুমাইয়া শারমিন, জাহিদ হাসান রনি, পরশ কাজী ও রোশানা আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- মোয়াজ্জেম হোসেন, ইসরাত ফেরদৌস অনন্ত ও জাভেদ আলী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- মিল্টন সেলকার, মামুন খান ও রুপক চক্রবর্তী। অর্থ সম্পাদক পদে রিপন সাধু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সবুজ মিয়া, দপ্তর সম্পাদক পদে ইমতিয়াজ হোসেন, উপ-দপ্তর সম্পাদক পদে দেলোয়ার ফকির, আইন বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মাসুদুর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে রয়েছেন- ব্যারিস্টার উদয় শওকত আলী, লিটন সৈয়াল, জুই আক্তার, তৌহিদুর রহমান মুরাদ, সজিব ও আয়শা ইসলাম কান্তা।



মন্তব্য করুন