শরীয়তপুর পালং থানাধীন দক্ষিণ মধ্যপাড়া গ্রামস্থ মনোহর বাজার জনৈক রাজ্জাক মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার পাশে হতে মোঃ আতিকুল ইসলাম (৩৮), পিতা-আবু বকর মোল্লা, সাং-চর পাতাং, থানা- পালং, জেলা-শরীয়তপুরের ইয়ামাহা কোম্পানির লাল রংয়ের ফেজার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- ২ঈখ৩০০২৩ ৬৩, চেচিস নং- ২ঈখ৩১৪০৫৫ ৬১, রেজি নং- শরীয়তপুর ল-১১-১৪৫১ যাহার অনুমান মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। মটরসাইকেলটি ১৩ মার্চ শুক্রবার দুপুর আনুমানিক ২ টার দিকে চুরি হয়ে যায়।
এমতবস্থায় মোটরসাইকেল মালিক মোঃ আতিকুল ইসলাম (৩৮) অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির এবং অজ্ঞাত ব্যক্তিদের সন্ধান না পেয়ে পালং থানায় এসে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮, তারিখ- ১৩/০৩/২০২০। পরবর্তীতে পালং মডেল থানা পুলিশের কর্মতৎপরতায় এসআই/নিঃ মোঃ আশরাফুলের নেতৃত্বে একটি টিম চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির আসামী শরীয়তপুর জাজিরা থানার মানোরদ্দিন মাদবর কান্দি গ্রামের মোতালেব ঢালীর ছেলে সোহেল ঢালী(২৪) কে গ্রেফতার করে। পরে আটককৃতের স্বীকারোক্তি মতে মাগুরা থেকে ১৪ মার্চ শনিবার মাগুরা জেলা সদরের পারনন্দ আলী গ্রামের আমিনুর রহমান এর ছেলে আলীমুজ্জামান রথী (২৩) কে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করা হয়।