“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা উন্নয়ন সভার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে উন্নয়ন সভার এ ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, জেলা এনএসআই-এর উপ-পরিচালক হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, সকল উপজেলার নির্বাহীগণ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা উপ-পরিচালক সুজন কাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমূখ।
ভিডিও কনফারেন্সের এবারের উন্নয়ন সভার মুখ্য বিষয় ছিল, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ ও সকল গৃহহীন পরিবারকে গৃহের আওতায় আনয়ন। এছাড়া জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের চলমান বিভিন্ন কার্য্যক্ষেত্রের খোজখবর নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, করোনা ভাইরাসে সারাবিশ্ব বিভিন্ন সতর্কতা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাস্থ্যবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে অধিক জনসমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে। কম সময়ের মধ্যে ১ মিটার দূরত্ব বজায় রেখে সভা সমাবেশ করতে বলা হয়েছে। হাত মেলানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া তিনি ভিডিও কনফারেন্সের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উপস্থিত দপ্তরিক কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

মন্তব্য করুন