“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেডে সকল পুলিশ সদস্যদের মাঝে এ মাস্ক বিতরণ করেন জনবান্ধব কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল-মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, সহকারী পলিশ সুপার(শিক্ষানবিশ) ইমরুল, পুলিশ লাইন্স পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুর, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, যানবাহন শাখা পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীর, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মাস্ক বিতরণকালে পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর প্রতিরোধে সকল জনসাধারণের সাথে সাথে আমাদের পুলিশের সচেতনতা একান্ত কাম্য।



মন্তব্য করুন