শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১’শ পাউন্ড কেক কেটে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী পালন করা হয়, একই সাথে জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল ফলোক উন্মোচন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা: এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, ঢাকা পুরাতন হাইকোর্ট ভবনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (অতিরিক্ত এ্যাটোর্নি জেনারেল) প্রসিকিউটর এ্যাড. সুলতান মাহমুদ সিমন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন