মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সাকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, পালং মডেল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।