১৭ মার্চ মঙ্গলবার রাত ৯ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে জেলা পুলিশের আয়োজনে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ও আতোসবাজির আয়োজন করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, সিভিল সার্জন এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. মির্জা হযরত আলী, বিজ্ঞ জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম. এম. জাহাঙ্গীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন