শরীয়তপুরে নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। মুজিববর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠণ-এর উদ্যোগে ১’শ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮ টার দিকে জেলা শিল্পকলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে মোমবাতি ও আতশবাজি জ্বালিয়ে কেক কাটা উৎসব পালন করা হয়।
শরীয়তপুরের জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এডভোকেট মির্জা হযরত আলী, বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আ: সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামানসহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
কেক কাটা এবং শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া এবং করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।



মন্তব্য করুন