বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার চেম্বার অব কমার্স এবং পালং মডেল থানা এলাকার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্তে মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক সুজন কাজী, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-২ মোঃ সাইফুল আলম, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদারসহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় পুলিশ সুপার বলেন, বিশ্ব এখন করোনা আক্রান্ত। বাংলাদেশসহ শরীয়তপুর জেলা ঝুঁকির মধ্যে রয়েছে। এ সময় মানুষের মধ্যে সহানুভূতি দেখাতে পারে ব্যবসায়ীরা। এক্ষেত্রে কোন ব্যবসায়ী যদি দ্রব্যমূল্য বাড়ায়, তাকে কঠিন শাস্তি ও জরিমানার আওতায় আনা হবে।



মন্তব্য করুন