বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত সারাদেশের ন্যায় শরীয়তপুরেও জনসাধারণের বাহিরে এলোমেলো ঘুরাঘুরি বন্ধ। শুধুমাত্র ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে। যে ব্যক্তি এই নিষেধাজ্ঞা না মানবে তার বিরুদ্ধে সরকারীভাবে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন। টহলকালে পুলিশ সুপার কার্যালয় ও পালং মডেল থানার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।