বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলার পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও জীবানুনাশক সামগ্রী বিতরণ এবং জীবানুনাশক স্প্রে করা হয়।
৩০ মার্চ রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে শরীয়তপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও রেডক্রিসেন্ট জেলার সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় হাসপাতাল, ক্লিনিক, অফিস কার্যালয় ও বাজারঘাটে এ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও জীবানুনাশক সামগ্রী বিতরণ এবং জীবানুনাশক স্প্রে করা হয়।
এ বিতরণ ও স্পে কালীন সময়ে রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, সদর উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সদস্য গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিট অফিসার আজাদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সদস্য তাইজুল ইসলাম সরকারসহ ইউ চিফ ও সাবেক ইউ চিফ উপস্থিত ছিলেন।
এ সময় রেডক্রিসেন্ট সদস্যরা বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ও জননেতা ইকবাল হোসেন অপুর নির্দেশনায় আমরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতনতামূলক লিফলেট ও জীবানুনাশক সামগ্রী বিতরণ এবং জীবানুনাশক স্প্রে করছি। কারন, বর্তমানে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অনেক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এতে আমাদের আতঙ্কের কিছু নেই। আমরা যদি সবাই সচেতন হই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি, তাহলে করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবো। তারা আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখার কাজ অব্যাহত থাকবে।



মন্তব্য করুন