শরীয়তপুর-১ আসন (পালং-জাজিরা) নির্বাচনী এলাকার গরীব, অসহায়, বসে থাকা শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে নন-স্টোপ ত্রাণ বিতরণের ঘোষনা দিলেন আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি। এ ঘোষনা অনুযায়ী আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠণের নেতা-কর্মীরা এসব গরীব, অসহায়, বসে থাকা শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে নন-স্টোপ(বিরতিহীন) ত্রাণ বিতরণের জন্য মাঠে কাজ করে চলেছেন। গরীব, অসহায়, বসে থাকা শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই সাংসদ ইকবাল হোসেন অপু করোনা প্রতিরোধ সামগ্রীসহ জীবানুনাশক স্প্রে, সচেতনতামূলক লিফলেট ও হতদরিদ্রদের মাঝে সহযোগীতা করে আসছেন।
বুধবার (১ এপ্রিল) গরীব, অসহায়, বসে থাকা শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে কাজ করতে যাওয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম এ বিষয়ে জানান, করোনা ভাইরাসের এ দুঃসময়ে পালং ও জাজিরার কোন মানুষ যেন ঘরে বসে অভুক্ত না থাকে, সেজন্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। এজন্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে, যে কোন এলাকার মানুষ ও পরিবারের ব্যাপারে যদি শোনা যায়, ঐ এলাকার মানুষ ও পরিবার না খেয়ে অসহায় জীবন যাপন করছে, তৎক্ষনাৎ তার বাড়ি পর্যবেক্ষণ করে তাদের নিকট ইকবাল হোসেন অপুর ত্রাণ পৌঁছে যাবে। ইতিমধ্যে তিনি গত মঙ্গলবার (৩১ মার্চ) শরীয়তপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ১৮’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। যতদিন করোনা ভাইরাস থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ইকবাল হোসেন অপুর কর্মীরা ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসবে। যদি প্রয়োজন হয়, ইউনিয়নে ইউনিয়নে গরীব ও অসহায়দের জন্য লঙ্গরখানা খুলে দিবেন।