শরীয়তপুরে ইতালি প্রবাসীর পিতা কারোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। কিছুদিন পূর্বে তিনি নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় প্রেরণ করেন। শনিবার (৪ এপ্রিল) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আইইডিসিআর জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা যায়, বৃদ্ধা অসুস্থ হলে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা নিউরো সাইন্সে রেফার করা হয়। ৪ এপ্রিল সকাল ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শরিফুল ইসলাম রাজিব জানান, এই লোকটি আগে থেকে বিছানায় পড়া ছিলো। আমরা ভেবেছিলাম ব্রেইনস্টোক করেছে, তার সাথে নিউমোনিয়ার চাপ ছিলো। আমরা করোনার লক্ষণ বুঝতে পারিনি। আমাদের হাসপাতালে আসলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউরো সায়িন্সে রেফার করি। তিনি মূলত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বিষয়টি আমাকে আইইডিসিআর নিশ্চিত করেন। বৃদ্ধর বাড়ি নড়িয়া উপজেলাল ডিঙ্গামানিক ইউনিয়নে থিরুপাড়া গ্রামে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাড়ির আশপাশের ১৯ টি বাড়ির ১’শ ২ জনকে লকডাউন করেছে জেলা প্রশাসন।