শরীয়তপুর (পালং-জাজিরা) সংসদীয় আসনের এমপি ইকবাল হোসেন অপুর নির্দেশে সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন অসাহয় গরীব কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, শরীয়াতপুর-১ আসনের এমপি আমদের অভিভাবক। মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশ আমার নির্বাচনী এলাকার ১ জন লোকও যেন এই সংকটকালীন সময় অনাহারে না থাকে। এমপি সাহেবের নির্দেশে ইতিমধ্যে তার ব্যক্তিগত তহবিল থেকে ৬ হাজার লোকের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এই সদর উপজেলাতে। এছাড়া ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টা অসাহয়দের আমরা সেবা দিয়ে যাচ্ছি। তার নির্দেশে আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতা ও কর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রম এই সংকট থেকে মুক্তি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।



মন্তব্য করুন