শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক বাংলাবাজার গ্রামে সিদ্দিক মোল্লা দলবল নিয়ে সালাউদ্দিন মোল্লা ও তার স্ত্রী বেগমকে মারধর করে আহত করে। আহতদের মুলফৎগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, তাদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সুত্র ধরে মঙ্গলবার (২৬ জুন) বেলা সাড়ে ৫ টার দিকে সিদ্দিক মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা ও তার স্ত্রী রানু বেগম লোকজন নিয়ে সালাউদ্দিন মোল্লার বাড়িতে লোহার রড লাঠিশোঠা নিয়ে হামলা চালায়। হামলায় সালাউদ্দিন মোল্লার উপর হামলা করে। স্ত্রী বেগম স্বামী বাচাতে গেলে তাকেও মারধর করে পানিতে ফেলে দেয়। এ ব্যাপারে নড়িয়া থানায় সালাউদ্দিন মোল্লার স্ত্রী বেগম এর ছোট ভাই সেলিম ঢালী বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সেলিম ঢালী বলেন, আমার ভগ্নিপতি সালাউদ্দিন মোল্লাকে দীর্ঘদিন ধরে তাদের বাড়ি হতে বিতারিত করার পায়তারা করছে। এবং নানান ভাবে হুমকি ভয় ভীতি দেখিয়ে আসছে এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে অভিযুক্ত সিদ্দিক মোল্লার সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।