নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে শুক্রবার বিকালে জমিতে বসতঘর তোলার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে । গুরুত্বর আহত অবস্থায় মোতালেব ছৈয়াল, মেম্বার নাসিমা বেগম, মনির ছৈয়াল ও বাবুল মাঝিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
মেম্বার নাসিমা বেগম বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ভূমখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল ঢালী, মাছুম ঢালী কিছু ভাড়াটে লোক দিয়ে গতকাল বিকালে জোরপূর্বক আমার বাড়ির গাছপালা কেটে নিয়ে যায়। জোর করে একটি টিনের ঘর তুলতে থাকে আমি তাদের বাঁধা দিলে তারা আমাকে মারধর করে এবং আমার ভাইকে মেরে গুরুত্বর আহত করে ও বাড়ী লুটপাট করে।
মাছুম ঢালী বলেন, আমার ৮০ শতাংশ জমিতে আমি আমার আত্মীয় স্বজন মিলে ঘর তুলতে গেলে ওরা বাঁধা দেয় এবং আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ক্রয় ও পৈত্রিক সম্পদ ৩ একর জমি মেম্বার নাছিমা বেগম প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক ও স্থানীয়দের গুমের মামলা দিয়ে ৯ বছর জেল খাটায় এবং তার সাথে কেহ কোন রকম কথা বলতে সাহস পায়না।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই জনকে আটকও করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।



মন্তব্য করুন