শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের থিরপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপরে হামলায় আহত-৩, আটক-১। থানায় অভিযোগ। রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী আ: রহমান তাঁর নিজ সম্পত্তির উপর সীমানা বাউন্ডারী করার সয়ম নুরুল আমীন মোল্লা তাতে বাঁধা প্রদান করে। দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে নুরুল আমীন মোল্লা তার দুই সন্তানসহ আরো লোকজন নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় বীর মুক্তিযোদ্ধা গাজী আ: রহমানসহ তাঁর স্ত্রী লুৎফা রহমান, ছেলে ওমর ফারুক আহত হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বীর মুক্তিযোদ্ধা গাজী আ: রহমান নড়িয়া থানায় নুরুল আমিন মোল্লা, শাকিল মোল্লা ও ফারদিন মোল্লাকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। সোমবার বিকালে নড়িয়া থানা পুলিশ শাকিল মোল্লাকে আটক করে। বীর মুক্তিযোদ্ধা গাজী আ: রহমান বলেন, আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা বাউন্ডারী করার সয়ম নুরুল আমিন মোল্লা ও তার ছেলেরা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমি ও আমার স্ত্রী-পুত্র সহ আহত হই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দাবী করছি। নুরুল আমিন মোল্লা বলেন, তার বাড়ীর সামনে দিয়ে আরেকটি গেইট থাকা সত্ত্বেও সে আমার স্কুল বরাবর আরেকটি গেইট করছিল তা না করার জন্য বাঁধা দেই। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে হাতা-হাতি হয়। নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: আসলাম উদ্দিন জানায়, বীর মুক্তিযোদ্ধা গাজী আ: রহমান বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন