শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ পুকুর, নড়িয়া থানা পুকুর, ভোজেশ্বর ভূমি অফিস পুকুর, ঘড়িসার ভূমি অফিস পুকুর ও গ্রাগ্রিজোড়া বিলে ৩১৭.৪৬ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ. কে. এম. ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, অফিসার ইন-চার্জ মো: আসলাম উদ্দিন, ওসি তদন্ত আবু বক্কর, ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, কেদারপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফেজ সানাউল্লাহ্, সহকারী ত্রাণ কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন প্রমুখ।