শরীয়তপুরের নড়িয়ায় মঙ্গলবার সকালে কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী মনির পাইক কে ইয়াবাসহ আটক করে নড়িয়া থানা পুলিশ।
গোপন সূত্রের সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেদারপুরের পাঁচগাও গ্রামের সেলামত পাইকের ছেলে মনির পাইক (৩৮) কে ৯ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করে নড়িয়া থানার এস. আই. মহসীন, এ. এস. আই আব্দুল কুদ্দুস, এ. এস. আই. নজরুল ইসলাম ও এ. এস. আই. এরশাদ।
নড়িয়া থানার অফিসার ইন-চার্জ মো: আসলাম উদ্দিন বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে। গতকাল মঙ্গলবার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্রাম থেকে মনির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছি।