যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শরীয়তপুরের নড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নড়িয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাব, নড়িয়া পৌর পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্ণেল শওকত আলী এমপি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ি, নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি প্রমুখ।



মন্তব্য করুন