কেদারপুর ইউনিয়নবাসীর ভিটে-মাটি, জান মাল রক্ষাসহ অরেক কিছু করেছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেদারপুর ইউনিয়নবাসী স্মরণ রাখবে এবং ভক্তি করবে। কেদারপুরবাসী শেখ হাসিনাকে কিছুতেই ভুলতে পারবে না। মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার উত্তর কেদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক নির্বাচনী ও কর্মী সভায় এ কথা বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ.কে.এম এনামুল হক শামীম।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়ের পর ১ জানুয়ারী থেকে পদ্মার ডানতীর রক্ষা বাঁধের কার্যক্রম পুরোদমে শুরু হবে। আগামীর বর্ষা শুরুর আগেই কাজ যাতে শেষ করা সম্ভব হয় সেজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আমি আলাপ করেছি।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের বাইরে আমার কোন পরিচয় নাই। আমি প্রধানমন্ত্রীকে বলে রেখেছি আমার নির্বাচনী এলাকা উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা লাগবে। নির্বাচনের পর জানুয়ারী মাস থেকেই উন্নয়ন কাজ আবার শুরু হবে। মুলফৎগঞ্জ হাসপাতাল ২৫০ শয্যার হবে। নড়িয়া-সখিপুর রাস্তা ৪ লেনের হবে। কাচিকাটা-চরআত্রা-নওয়াপাড়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ হবে। একই সাথে সকল ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন হবে। ২ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। আমার মা-বোনেরা সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে। যদি আরও বরাদ্দ প্রয়োজন হয় তাহলে সে ব্যবস্থাও করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুল ওহাব বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাসান রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, কেদারপুর ইউপি চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ প্রমূখ।



মন্তব্য করুন