বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর নড়িয় ও সখিপুর দুই আসনের মননীত প্রার্থী এ কে এম এনামুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্যে, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা কে বিজয়ী করার জন্য নিজ উপজেলায় ব্যপক প্রচার প্রচারনা চালান।
গত বৃহস্পতিবার বিকালে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে নৌকা মিছিলের মাধ্যমে ভোজেশ^র বাজারে অলি গলিতে প্রচারনা চালান। এসময় ভোটারদের দারে দারে গিয়ে লিফলেট বিতরন এর মাধ্যমে নৌকার ভোট প্রার্থনা করেন।
এসময় সকল জনতার সামনে উপস্থিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ সংসদ নির্বাচনে অর্থাৎ শরীয়তপুর-২ আসনের সকল জনগণকে সাথে নিয়ে নৌকার মাঝী এ কে এম এনামুল হক শামীম কে বিজয়ী করে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা আগামী ৩০ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে নৗকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক বেপারী, আওয়ামীলীগ নেতা জলিল সরদার, বিশিষ্ট ব্যবসয়ী মনির মাদবর, যুবলীগ নেতা জামাল ফকির, ইমরান বেপারী, ভোজেশ^র উইনিয়ন পরিষদের মেম্বার আমিনুলসহ হাজার হাজার নেতাকর্মী।