শরীয়তপুর সদর উপজেলায় ডোমসার ইউনিয়নের সুজনদৌলা নুরুল হক মাদবরের বাড়িতে বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে সদর তথ্য আপার উদ্যোগে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়)১৮তম উঠান বৈঠক ও ফ্রি ডায়াবেটিস টেষ্ট, প্রেসার মাপা হয়। সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা লামিয়া রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান শেখ।
উঠান বৈঠকের আলোচ্য বিষয় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসের কার্যাবলী সম্পর্কে বক্তৃতা দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদিজাতুন আছমা। এ সময় উপস্থিত ছিলেন ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।