শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার ফিরোজ খান তার নির্বাচনী এলাকায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করে দিয়েছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সহ সাধারণ মানুষকে তিনি কথা দিয়েছিলেন এলাকার রাস্তাঘাট নির্মাণ করে এলাকায় উন্নয়ন করবেন। রাস্তা নির্মাণ করে দিয়ে জনসাধারণকে দেয়া সেই কথা এবার তিনি রক্ষা করলেন। রাস্তা পেয়ে এলাকাবাসী খুব খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
সুবিধাভোগী আশ্রাব আলী মোল্যা, নিয়ামত মোল্যা ও জসিম মৃধা জানায়, শৌলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড গ্রাম চিকন্দী এলাকা। এই এলাকায় আমাদের বড়িঘর। আমাদের বাড়ি থেকে রাস্তা বের হওয়ার কোন পথ ছিল না। বর্ষার দিনে নৌকায়। বর্ষার শুরু ও শেষের দিবে যখন নৌকা চলত না তখন কাদা পানির মধ্য দেয়ে পায়ে হেটে চলতে হত আমাদের। এই পর্যন্ত অনেক চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে আমাদের কথা দিয়েছেন। কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা পেয়ে সেই কথা ভুলে গেছেন। গত নির্বাচনের পূর্বে যখন ফিরোজ খান আমাদের এলাকায় ভোট চাইতে আসে তখন আমাদের দাবী তার কাছে জানাই। ফিরোজ খান আমাদের কথা দিয়েছিলেন রাস্তা করে দিবেন আমরাও তাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করি। এবার ফিরোজ খান তার কথা রাখছেন। মেম্বারের নিজস্ব জমির উপর দিয়ে আমাদের জন্য রাস্তা নির্মাণ শুরু করেছে। এতে প্রায় ৫০টি পরিবার উপকৃত হব।
শৌলপাড়া ইউপি মেম্বার ফিরোজ খান বলেন, জনগণ ভোট দিয়ে আমাকে মেম্বার নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের জন্য সরকারী সীমিত বরাদ্দ থাকে। সেই বরাদ্দ দিয়ে ব্যপক উন্নয়ন করা সম্ভব না। তাই নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত জমি দিয়ে রাস্তা নির্মাণ করছি। এতে প্রায় ৫০টি পরিবার উপকৃত হবে বলে আমি আশা করছি।
শৌলপাড়া ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন হাওলাদার বলেন, গ্রাম চিকন্দী এলাকায় একটা মাটির রাস্তার জন্য মেম্বার ফিরোজ কান আমার কাছে অনেক বার আবেদন করে। বর্তমানে সরকারী ভাবে কোন রাস্তা বরাদ্দ নাই। ফিরোজ খানকে নিজ অর্থায়নে রাস্তা করতে বলেছি। শুনেছি ফিরোজ খান নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ শুরু করেছেন।



মন্তব্য করুন