শরীয়তপুর জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার পালং এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ মো. জসিম চৌকিদার নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। আটক মো. জসিম চৌকিদার (২৫) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামে মো. কামাল চৌকিদারের ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, সরকারে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করে আদালতে পাঠানো হবে।