‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ শরীয়তপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জানুয়ারি সোমবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন ৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিকে জেলার প্রতিটি উপজেলা ও কলেজে এই কমিটি গঠনেরও জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ শরীয়তপুর জেলা শাখার অনুমোদিত কমিটিতে টানা তৃতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান আল মাছুম ও সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান মো: শাহ আলম খান।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ শরীয়তপুরের এ কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৫ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ২৭ জনকে সদস্য ও বাকীদের অন্যান্য সম্পাদকীয় পদে রাখা হয়েছে।



মন্তব্য করুন