অন্যায় অশান্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামের প্রকৃত শিক্ষা গণমানুষের সামনে তুলে ধরার দীর্ঘ ২৫ বছর পূর্তিতে নানা আয়োজনে সারাদেশে উদ্যাপিত হচ্ছে হেযবুত তওহীদের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে নানা আয়োজনে হেযবুত তওহীদের বর্ষপূর্তি উদ্যাপন করেছে শরীয়তপুর জেলা শাখা হেযবুত তওহীদ। উক্ত রজতজয়ন্তী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের শরীয়তপুর জেলা শাখার আমীর মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক, শরীয়তপুর জেলা ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি মোঃ রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর জেলা গ্রেজুয়েট সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ শফিকুল ইসলাম (স্বপন সরকার), বীর মুক্তিযোদ্ধা মোঃ জানে আলম মুন্সি ও শরীয়তপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক সংসদ সভাপতি মোঃ আকরাম সিকদার।
এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শরীয়তপুর জেলা হেযবুত তওহীদ সভাপতি মোঃ বায়েজিদ মালত, সাধারণ সম্পাদক মোঃ দিদার বেপারী, সদর থানা সভাপতি মোঃ মোস্তাকিম হোসেন মিরাজ, জেলা হেযবুত তওহীদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদ মল্লিক সহ হেযবুত তওহীদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সদস্যবৃন্দ।



মন্তব্য করুন