করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে এবং চলমান ত্রাণ কার্যক্রম বিষয়ে শরীয়তপুরে “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে এবং চলমান ত্রাণ কার্যক্রম বিষয়ে ২২ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব রহমান শেখ, পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।