শরীয়তপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

০৫ মে মঙ্গলবার বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার পালং বাজার সহ নাদিম মার্কেটে এ অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম।

এ সময় ৮ দোকানকে পাঁচ শত টাকা করে জরিমানা সহ কয়েকটি দোকানকে সতর্ক করে দেয়া হয়। এ অভিযানটি পরিচালনা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন।

অভিযান চলাকালীন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান গুলো খোলা রাখায় মানবিক দৃষ্টি থেকে সচেতন করার উদ্দেশ্যে ৮ ব্যবসায়ীকে সর্বনিম্ন পাঁচ শত টাকা করে জরিমানা করি।