১৩ মে বুধবার সকাল ৯ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড পরিদর্শণ করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে করোনা মোকাবিলায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং করোনা মোকাবিলায় পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের গঠিত সকল কুইক রেসপন্স টিম ও সকল পুলিশ সদস্যদেরকে মাস্ক, হ্যান্ডগ্লোব্স, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও চশমা যথাযথ ব্যাবহারের নির্দেশ দেন।

এছাড়াও উক্ত কিট প্যারেড চলাকালীন সময়ে সকল পুলিশ সদস্যদের শরীরিক তাপমাত্রা নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত থেকে পরিদর্শণে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের আরও-১ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।