এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাজ্জাদ মাহমুদ পিয়াল নামে এক বখাটের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া আক্তার (৩৫) ওই এলাকার জাকির মোল্যার স্ত্রী ও তিন সন্তানের জননী। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামের ফারুক বালা রাজিয়া আক্তার এর সাথে অবৈধভাবে সম্পর্ক এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় প্রায় রাজিয়ার বাসায় ফারুক বালা যাতায়াত করতো। এদিকে নিহত রাজিয়ার স্বামীর ঢাকা খলিফা দোকানের ব্যবসা করত। তাই সেই সুযোগে রাজিয়া কে বিভিন্নভাবে ভয় হুমকি দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করত। বিষয়টি নিয়ে রাজিয়া প্রতিবাদ করলে তাকে মেরে ফেলারও হুমকি দিতো।এবং এই বিষয় নিয়ে ফারুক বলার পরিবারে জানাজানি হলে সংসারের নানা কলোহের সৃষ্টি হয়।
সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার সময় ফারুক বালা ও তার তার ছেলে সখিপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াল বালা সহ তার স্ত্রী পারভীন ও তার দুই মেয়ে প্রভা, ইভা ওই গৃহবধুর বাড়ি এসে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে একা পেয়ে গলাটিপে মারধর এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। একটা পর্যায় স্থানীয় লোকজন এসে বাধা দিতে চাইলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তারা হুমকি প্রদর্শন করে। পরে রাজিয়া অজ্ঞান অচেতন হয়ে গেলে তাকে স্থানীয়রা ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে পথেই মৃত্যুবরণ করে।
নিহতের ছোট ছেলে বলেন, পিয়াল ও ফারুক ও তার মা পারভীর সহ তার মেয়েরা আমার মাকে আমাদের ঘর থেকে চুল ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে।পরে দুচালা ঘরে নিয়ে লাকরি দিয়ে পিটায় আমার মাকে বাচাতে গেলা আমাকে ও মারে। আমার মাকে আমি ফিরত চাই। আমি এতিম হয়ে গেলাম।
নিহতের স্বামী জাকির মোল্লা বলেন, আমি ঢাকা টেইলারী দোকানদারী করি। গতকাল হঠাৎ করে শুনি যে আমার স্ত্রীকে আমার বাসায় ঢুকে ফারুক মোল্লার ছেলে পিয়াল বালা এবং তার স্ত্রী তার মেয়েরা মিলে আমার স্ত্রীকে গলাটিপে এবং মারধর করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে । আমি এখন শরীয়তপুর হাসপাতলে লাশ ময়না তদন্তের জন্য সাথে আসছি।সখিপুর থানায় এই বিষয়ে একটি মামলা করেছি। আমি এই ঘটনার খুনিদের ফাঁসি চাই।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনে ভেদরগঞ্জ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল করে ময়নাতদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনাটি আমরা কালকেই শুনেছি পরে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের খুঁজেছি তারা সবাই ততক্ষণে পালিয়ে গিয়েছে । নিহতের মামলা করেছে। মামলা হলে আমরা আইননুসারে ব্যবস্থা নিবো।



মন্তব্য করুন